ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঈদে বন্ধ থাকবে ভারতগামী ৩ ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৪,  9:50 PM

news image

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের শিডিউল বিপর্যয় নিরসনে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় তিন ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। কর্মপরিকল্পনায় বলা হয়, আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ১২ জুন থেকে ২০ জুন (৯ দিন) পর্যন্ত বন্ধ থাকবে। মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করে। সেখান থেকে ছেড়ে ঢাকায় আসে। আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন (৯ দিন) বন্ধ থাকবে। এটি ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চলাচল করে। এ ছাড়া খুলনা-কলকাতা-খুলনা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন (পণ্যবাহী ট্রেন) চলাচল বন্ধ রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম