ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৫,  5:03 PM

news image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। পুলিশ জানায়, ঈদের দ্বিতীয় দিন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই বোন। শিশু দুটি বিকেলের দিকে বসত ঘরের পাশে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের পাশে পুকুরের পানিতে তাদের মরদেহ দেখা যায়। পরিবারের সদস্যরা মরদেহ দুইটি উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন। চরজব্বার থানার উপ-পরিদর্শক মোতালেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ওই বাড়িতে গিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম