ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচা ঘাটে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  5:27 PM

news image

এখনো অফিস-আদালত ছুটি হয়নি। তবে অগ্রিম ছুটি নিয়ে ঢাকা থেকে ছুটছেন অনেকেই। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচা ঘাটে। আজ বুধবার সকালে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনের চেয়ে আজ বুধবার সকাল থেকে বাস ও কোচসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে এই দুই ঘাটে। ফেরিঘাটের যানজটের ঝুঁকি এড়াতে অনেক যাত্রী ছুটছেন লঞ্চের দিকে। এ ক্ষেত্রে ঢাকা থেকে ঘাট পর্যন্ত এসে নদী পার হয়ে নতুন বাসে উঠছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী অনেক মানুষ। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে,

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এর আগে ১৮টি ফেরি চলছিল। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড থেকে ভাষা শহীদ গোলাম মওলা ও শাপলাশালুক এবং ভোলা থেকে কৃষ্ণচূড়া নামের তিনটি ফেরি বহরে যুক্ত হয়েছে। এ নৌ-রুটে বর্তমানে ২১টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা-নগরবাড়ি নৌ-রুটে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২৪টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ৯টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। আগামী শুক্রবার থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সমকাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম