ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঈদের তারিখ জানাল আরব আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৩,  9:16 PM

news image

পবিত্র রমজান মাসের আর মাত্র দুই সপ্তাহ বাকি। ইতোমধ্যে ঈদুল ফিতরের ছুটির চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। যা ২০২৩ সালের প্রথম দীর্ঘছুটি হবে। হিজরি পঞ্জিকা অনুযায়ী শাওয়াল মাসের ১ তারিখ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। গত ২৩ মার্চবৃহস্পতিবার আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সাধারণত ইসলামিক মাস ২৯-৩০ দিনে স্থায়ী হয়। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ২৯ দিন স্থায়ী হবে। যদি ২৯টি রোজা হয় তাহলে এ বছর সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২১ এপ্রিল শুক্রবার। ২৯টি রোজা হলে ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। আর ২১ এপ্রিল শাওয়াল মাস শুরু হবে। সে অনুযায়ী আরব আমিরাতে সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এদিকে ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে অনেকে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। মধ্য প্রাচ্যের এ দেশটির অনেক মানুষ প্রতি বছর ঈদের ছুটিতে ঘুরতে যান। বিশেষ করে আজারবাইজান, জার্জিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান এবং কিরগিস্তানে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি। কারণে এসব দেশে ঘুরতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। সূত্র: খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম