ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঈদের ছুটি শেষ: খুলেছে তৈরি পোশাক কারখানা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  6:41 PM

news image

টানা নয় দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। তবে, এসব কারখানায শ্রমিকের উপস্থিতি কিছুটা কম। এদিকে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক কারখানাগুলোতে কাজের অর্ডারও কিছুটা কমে গেছে। এ ছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্র থেকে কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকেরা। জানা যায়, সাভার আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় দেড় হাজার পোশাক কারখানা। বাংলাদেশি শ্রমিকদের নিখুঁত হাতের ছোঁয়ায় এসব গার্মেন্টস কারখানার তৈরি করা নানা বয়সি মানুষের পোশাক রপ্তানি হয় বিশ্বের অনেক দেশে। টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকেরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করে কাজে যোগ দিয়েছেন। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে শিপমেন্টের জন্য তৈরি করা পোশাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম