ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঈদের ছুটি বাড়ছে কিনা, জানা যাবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৬,  4:53 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে এমন আভাস পাওয়া গেছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। এমন একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।  আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সরকারিভাবে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট ৫ দিন ঈদের ছুটি। এর আগে ১৭ মার্চ রয়েছে পবিত্র  শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটির পরেও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম