ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

ঈদের ছুটির পর দ্বিতীয় দিনও সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৬,  5:02 PM

news image

ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ঠিক ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এদিন দিনভর তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম দিনেও অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন। টানা দুই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিতি সচিবালয়ের কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভা, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম