ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদের আগে ১০ দিন রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  4:07 PM

news image

বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ে রাত ৮টার পর এখন দোকান বন্ধ রাখা হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তাতে ছাড় দিয়েছে সরকার। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে। যার অর্থ ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে। গ্যাস, বিদ্যুতের সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী গত সোমবার থেকে সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাত ৮টার পর দোকান, মার্কেট বন্ধ সোমবার থেকে   প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শ্রম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল। এরপর ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিপণি বিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়েছিল। দোকান মালিক সমিতি বৈঠকেই সেই দাবি জানালে তা বিবেচনার কথা বলেছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম