ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  4:43 PM

news image

আসন্ন ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। আগামীকাল পবিত্র শবে কদর উপলক্ষ্যে ছুটি। এরপরের দিন ২০ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল এই তিন দিন ঈদের ছুটি। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন। ছুটি মোট ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‌এবার ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম