ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঈদের আগে রেলের ভাড়া বাড়ানো হবে না: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৪,  9:32 PM

news image

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সিদ্ধান্ত নেয়া হয়েছে ঈদের আগে রেলের ভাড়া বাড়ানো হবে না। ভাড়া বাড়ানোর বিষয়ে আরও আলোচনা হচ্ছে। কুমিল্লায় বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কারো কোন গাফেলতি (শৈথিল্যতা) থাকলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করেন তিনি। শনিবার কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।  রেলমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে চায়। তাই ঈদের আগে রেলে ভাড়া বাড়ানো হবেনা। এসময় জাতীয় সংসদের রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলুল করিম চৌধুরী এমপিসহ রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এর আগে ১৭ মার্চ দুপুর ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস। দুপুর পৌনে ২টায় নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। ১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে পরদিন ভোর ৫টায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়। নিরবিচ্ছিন্ন কাজ করে ৪ দিন পর সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ করে রেলওয়ে।  এই ঘটনায় নাশকতার অভিযোগে লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চারজন ১৮ বছরের কম বয়সীকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম