ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৪,  9:09 PM

news image

সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেয়া যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ও  ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি নিশ্চিত করতে মালিকপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে। নজরুল ইসলাম বলেন, কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেয়া হবে। তবে কবে শ্রমিকদের পাওনা দেয়া হবে তা বলতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগেই দেয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম