ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদের আগেই বেতন পাবেন প্রাক-প্রাথমিকের ২৪ হাজার শিক্ষক

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  7:09 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের নব নিয়োগপ্রাপ্ত ২৪ হাজার ২৫২ জন শিক্ষকের বেতন সমস্যার সমাধান হয়েছে। ঈদের আগেই তারা বেতন পাবেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে এ কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন জানান, নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। আগামী সপ্তাহে আইবাসে (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম) তারা বেতন পাবেন। মন্ত্রণালয় সূত্র জানায়, পিডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিকের এসব শিক্ষক নিয়োগ পান। কিন্তু আইবাসে তাদের জন্য বেতন ছাড় ছিল না। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের সভায় রাজস্ব খাতে হওয়ায় তাদেরকেও আইবাসে সংযুক্ত করে বেতন ছাড় করার ব্যবস্থা করা হয়েছে। ফলে তারা ঈদের আগেই বেতন ও ভাতা পাবেন। গত ২৩ জানুয়ারি এসব শিক্ষক চাকরিতে যোগ দেন বলে জানায় মন্ত্রণালয়। তারা একসঙ্গে তিন মাসেরই বেতন পাবেন। এছাড়া ঈদের বোনাসও পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম