ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঈদুল আজহায় আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  4:18 PM

news image

রোজার ঈদের মতোই কোরবানি ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (২৯ জুন) থেকে পাওয়া যাবে নতুন এসব নোট।  মঙ্গলবার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৪০টি শাখা থেকেও উল্লিখিত সময়ে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় একটি প্যাকেট করে বিনিময় করা হবে। প্রতিটি শাখার জন্য ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যে কেউ পুরনো নোট দিয়ে ব্যাংক থেকে নতুন নোট বিনিময় করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম