ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঈদযাত্রা: মোটরসাইকেল চলাচলে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  7:38 PM

news image

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার ঈদযাত্রা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান। তিনি বলেন, ঝুঁকি পরিহার করতে মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠার জন্য বলা হলো। এছাড়া মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন হেলমেট পরিধান করতে হবে। মুনিবুর রহমান জানান, যারা নিজ গাড়িযোগে অথবা মোটরসাইকেলে ঢাকা থেকে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তারা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে নেবেন। যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম