ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঈদযাত্রায় মহাসড়ক-নৌপথে ঘরমুখো মানুষের ঢল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  4:30 PM

news image

ঈদযাত্রায় সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে বাড়ির পথে ছুটছে তারা। গতকালের মতো আজও ঢাকা থেকে বের হওয়ার পথে বিভিন্ন পয়েন্টে যানজট রয়েছে। বিশেষ করে কামারপাড়া ও টঙ্গীতে যানজটের ভোগান্তি বেশি। গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। বাইপাইল, চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষজনকে। বরাবরের মতো বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গার্মেন্টস ছুটি হলে বিকেলের দিকে ঘরমুখো মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, নৌ পথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ যাত্রীবোঝাই হয়ে ছেড়ে যাচ্ছে। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এবার গেলবারের মতো ভোগান্তি নেই। গাড়ির সংখ্যা অন্যান্যবারের তুলনায় কম থাকায় ফেরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। নৌ যানে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকলেও পাটুরিয়া ঘাটে ফেরিতে মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম