ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৬,  5:22 PM

news image

রাজশাহীগামী ধমকেতু এক্সপ্রেস দিয়ে রেলপথে দ্বিতীয় দিনের মতো শুরু হলো ঈদযাত্রা। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার (১৪ মার্চ) ভোর ৬টায় ছেড়ে যায়। পরিবারের সাথে ঈদ করতে সিট না পেয়ে অনেকেই রওনা হয়েছেন স্ট্যান্ডিং টিকিট নিয়ে। অতিরিক্ত ভিড় না থাকলেও, রেলপথে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটলেও, ইঞ্জিন দেরিতে আসায় ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে মহানগর প্রভাতী। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।  ঢাকার আশপাশের জেলাগুলোর বেশকিছু যাত্রী অভিযোগ করে বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। তবে রেলপথের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম