ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঈদযাত্রার আগেই শিমুলিয়া ঘাটে ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  4:16 PM

news image

ঈদযাত্রা শুরুর আগেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। নদী পারাপারে দীর্ঘ অপেক্ষায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। ঘাট এলাকায় ফেরি স্বল্পতা এবারের ঈদ যাত্রায় বেড়েছে যাত্রীদের ভোগান্তি। তাই ফেরি সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন এই নৌ-রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকেরা। এছাড়া ঘাটে সিরিয়াল না মানা কিংবা ভিআইপি পরিচয়ে বাড়তি সুবিধা নেয়ার অনিয়মের অভিযোগ যাত্রীদের। ঘাট কর্তৃপক্ষ বলছে, আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে। আর ঈদযাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে ফেরি বাড়ানো হবে। ঘাট এলাকায় বর্তমানে ৬টি ফেরি দিয়ে শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। তবে পদ্মার উত্তাল থাকায় ফেরি পারাপারে লাগছে বাড়তি সময়। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘাট পারাপারে অপেক্ষমাণ যাত্রীদের।  এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেন। সেখানে বেড়েছে উত্তরবঙ্গের গাড়ির চাপ। এখন থেকে নতুন সেতুর এক লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামি যানবাহন ও পুরাতন নলকা সেতু ব্যবহার করবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন। এ ছাড়াও খুলে দেওয়া হয়েছে চান্দাইকোনা সেতু। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে। সূত্র: চ্যনেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম