ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৪,  4:40 PM

news image

নাটোরের লালপুরে ঈদগাহ মাঠের হিসাবকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৯ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের করিমপুর রেলগেটে কামারহাটি ঈদগাহ মাঠের হিসাবকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার কামারহাটি ঈদগাহ মাঠের ঈদুল উল আজহার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য তর্কবির্তক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৫ জন রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় রকি ও রুবেলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকি আহত মধু, মুক্তার ও আনিসুরকে গুরুতর আহত অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম