ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ই-অরেঞ্জের অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  5:55 PM

news image

ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫০০ গ্রাহকের দায়ের করা রিটের বিষয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোঃ. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি কেন নয়, জানতে চেয়ে রুলও দেয়া হয়েছে। এ বিষয়ে ৪ মাসের মধ্যে হাইকোর্টকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ভুক্তভোগীদের মাঝে বন্টনের নির্দেশ দেয় হাইকোর্ট। পণ্য ডেলিভারি না দেওয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেওয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে। আর ই-অরেঞ্জর অন্যতম হোতা সোহেল রানা বিদেশে পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম