ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইয়েমেনে বাংলাদেশিসহ পাঁচজনের মুক্তিতে জাতিসংঘের সন্তোষ প্রকাশ

#

১৩ আগস্ট, ২০২৩,  5:14 PM

news image

ইয়েমেনে আল কায়দার হাত থেকে অপহৃত বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামসহ পাঁচ জনের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।  বিবৃতিতে মহাসচিব বলেন, ‘আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি যে, তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।’ জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এতে বলেন, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ। ইয়েমেনে এখনো যারা বন্দি ও অপহরণের শিকার হয়ে আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস। গত বছরের ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মকর্তাকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছিলেন। সুফিউল আনাম ছাড়া বাকি চারজন ইয়েমেনের নাগরিক। সুফিউল আনামের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ডলার দাবি করেছিল জঙ্গি সংগঠনটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম