ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫,  5:07 PM

news image

ইসরায়েলের দিকে ছোড়া হুতি ক্ষেপণাস্ত্রের জবাবে ইয়েমেনের রাজধানী সানায় রবিবার একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সানার হামলায় প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, “সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হুমকি তৈরি করেছে। এরই জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।” এর আগে শুক্রবার হুতিরা দাবি করে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক সাব-মিউনিশন বা খণ্ড-বিস্ফোরক বহন করছিল, যা আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের জন্য তৈরি। এটি ইয়েমেন থেকে ছোড়া এমন প্রথম ক্ষেপণাস্ত্র বলে জানান তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা প্রায়ই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লেও সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এর জবাবে ইসরায়েলও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় হামলা চালাচ্ছে, যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদেইদা বন্দরও রয়েছে। রবিবার হুতি জ্যেষ্ঠ নেতা আব্দুল কাদের আল-মুরতাদা জানান, ইয়েমেনের অধিকাংশ জনবসতিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে থাকা হুতিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো অব্যাহত রাখবে। তিনি এক্সে (সাবেক টুইটার) লেখেন, “(ইসরায়েল) জানুক, আমরা গাজার ভাইদের কখনো একা ফেলব না, যত ত্যাগ স্বীকারই করতে হোক না কেন।”  সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম