ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  5:03 PM

news image

তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠানোর প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ৮৭ জনকে খালাস দিয়েছেন। শু্ক্রবার তাদের খালাস দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অভিযুক্তরা মূলত তরুণ ও শিক্ষার্থী ছিলেন। তারা গত মার্চের শেষ দিকে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হন। ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ইস্তাম্বুলের প্রধান চাগলায়ান আদালতে শুনানির সময় বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই প্রত্যেক আসামিকে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে খালাস দেওয়া হলো। অভিযুক্ত তরুণদের পরিবার এ রায়কে স্বাগত জানিয়েছেন।  বৃহস্পতিবারও ইস্তাম্বুলের আদালত চার সাংবাদিককে খালাস দিয়েছে। তাদের মধ্যে এএফপি’র ফটোগ্রাফার ইয়াসিন আকগুলও রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম