ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইসি গঠনে আ .লীগের ৪ প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  2:19 AM

news image

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে চার দফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল এসব প্রস্তাব দেয়। পরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে আওয়ামী লীগ। এসময় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। আরও পড়ুন: ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: কাদের

আওয়ামী লীগের প্রস্তাবগুলো হলো-

# সংবিধানের অনুচ্ছেদ ১১৮-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি সিইসি এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন।

# সিইসি এবং অন্যান্য কমিশনারদের নিয়োগে রাষ্ট্রপতি যেরূপ বিবেচনা করবেন, সেই প্রক্রিয়ায় নিয়োগ দেবেন।

# এ নিয়ে আইন প্রণয়ন করা যেতে পারে। 

# সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

এর আগে বিকেল পৌনে ৪টায় বঙ্গভবনে পৌঁছায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। সোয়া ৫টায় বৈঠক শেষে করে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম