ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইসির চতুর্থ দফা সংলাপ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  4:47 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৮ এপ্রিল) ইসির চতুর্থ দফা সংলাপ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ হবে। এতে অংশ নেবেন ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে ইসি।

সংলাপে ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দায়িত্ব নেয়ার পর প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সংলাপের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দু’দফায় সংলাপ করেছে ইসি। এরপর নারী নেত্রীদের সঙ্গে বসতে পারে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষে বসবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম