ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইসলামাবাদের কাছে লাহোরের বড় হার, একাদশে ছিলেন না রিশাদ

#

স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল, ২০২৫,  5:22 PM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর। দলের হয়ে ৩৮ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। বাকিদের মধ্যে ২১ বলে ২৩ রান করেছেন সিকান্দার রাজা। বাকিরা তেমন কেউ আহামরি ভালো করতে পারেননি। ইসলামাবাদের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ৩ উইকেট তুলেছেন শাদাব খান। জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রেস গোউসের উইকেট হারিয়েছে ইসলামাবাদ। তবে পরিস্থিতি সামাল দেন সাহিবজাদা ফারহান এবং কলিন মুনরো। দেখেশুনে এগিয়েছেন দুজন। পরিস্থিতির চাহিদা মিলে তুলেছেন রান। অযথা তেড়েফুঁড়ে আক্রমণ করেননি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে ইসলামাবাদ। ফারহান থামেন ২৪ বলে ২৫ রান করে, দলের ৬৩ রানের মাথাতে। এরপর মুনরোর সাথে যোগ দেন সালমান আঘা। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। দলের জয়টাও এসেছে বেশ সহজেই। ফিফটি ছুঁয়েছেন মুনরো। দুজনের জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ। ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন মুনরো। ৩৪ বলে ৪১ রান করে টিকে ছিলেন সালমান। ১৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। রিশাদবিহীন লাহোরের বোলিং ছিল ভোঁতা। ১টি করে উইকেট নিয়েছেন আসিফ আফ্রিদি এবং হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম