ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েল-হামাস সংঘাত, ২২ সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  8:37 PM

news image

ইসরায়েল ও হামাসের সংঘাতে অন্তত ২২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে। তাদের মধ্যে ফিলিস্তিনের ১৮ জন, ইসরায়েলের তিনজন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন। সিপিজে এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবর দুই পক্ষের মধ্যে সংঘাত শুরুর পর ২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, তিনজন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক রয়েছেন।সংঘাতের কারণে এ পর্যন্ত আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন হয় নিখোঁজ অথবা আটক হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। দক্ষিণ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দুজন। সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। মর্মান্তিক এই সংঘর্ষের খবর প্রচারে এই অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছেন। ফলে সব পক্ষকেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। পরে সেখান থেকে বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে এক হাজার ৫২৫ জন শিশু এবং এক হাজারের বেশি নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম