ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৩,  4:34 PM

news image

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত ভয়ঙ্কর রূপ নিয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান বুধবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছিল, গত শনিবার থেকে হামাস প্রাণঘাতি ও রক্তক্ষয়ী হামলা চালানো শুরুর পর ১ হাজারের বেশি ইসরায়েলির মৃত্যু হয়েছে। কোনো পূর্ব সতর্কতা ও হুমকি-ধামকি ছাড়াই হঠাৎ করে শনিবার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলের ভেতর ঢুকে পড়েন হামাসের ১ হাজার যোদ্ধা। তারা সেখানে প্রবেশ করেই গুলি চালানো শুরু করেন। এছাড়া হামাসের যোদ্ধারা অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলিদের বাড়িতে গিয়েও হামলা চালান। অপরদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। আর তাদের এসব হামলায় গাজায় প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম