ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৭০০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  6:26 PM

news image

গাজা স্ট্রিপ লাগোয়া ইসরায়েলের এলাকায় হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে শেষ তথ্য জানিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, বহু ইসরায়েলিকে হামাস বন্দি করেছে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১৫ জনের সভার কাছে আমেরিকা আর্জি জানিয়েছে, এই মুহূর্তে হামাসের আক্রমণের বিরুদ্ধে যেন নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। আমেরিকার ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড জানিয়েছেন, অধিকাংশ দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে থাকলেও কয়েকটি দেশ আমেরিকার প্রস্তাবের বিরোধিতা করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, আমেরিকা দাবি করছে, রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরোধিতা করেছে, কিন্তু সে কথা সত্য নয়। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, সবার আগে প্রয়োজন স্বাভাবিক পরিস্থিতি ফেরানো। দুই পক্ষের কাছেই শান্তি প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকা ইসরায়েলকে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছে। ইতোমধ্যেই একাধিক যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান ইসরায়েলে পাঠানো হয়েছে। ফ্লাইট কেরিয়ার জাহাজও পাঠানো হয়েছে ইসরায়েলের সমুদ্রে। ওয়াশিংটন জানিয়েছে, হামাসের আক্রমণে বহু মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। ফলে আমেরিকা সম্পূর্ণ সহযোগিতা করবে ইসরায়েলকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। শনিবার গাজা স্ট্রিপ লাগোয়া ইসরায়েলের একটি অঞ্চলে হামাস আক্রমণ চালায়। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। রোববার পর্যন্ত শুধু ওই এলাকা থেকেই প্রায় ২৬০টি দেহ উদ্ধার হয়েছে। হামাসের আক্রমণে এখন পর্যন্ত অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বহু মানুষ নিখোঁজ। হামাস তাদের বন্দি করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণে চার শ মতো হামাস সমর্থকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকা জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য নিঃশর্ত সাহায্য করবে ইসরায়েলকে। হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাজ্য ইসরায়েলের পাশে। এদিকে ইসরায়েলের সেনা জানিয়েছে, হামাসের ৮০০টি পরিকাঠামোকে এখন পর্যন্ত টার্গেট করেছে ইসরায়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম