ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ইসরায়েলে ড্রোন হামলা, দাবি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  4:48 PM

news image

মধ্যপ্রাচ্যজুড়ে বেড়েই চলেছে উত্তেজনা। এক বছরের বেশি সময় ধরে চলছে সংঘাত-অস্থিরতা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করেছে হামলা ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার (১২ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইরানপন্থি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে, দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে। এ ছাড়া অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম