ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধে বিল পাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  4:40 PM

news image

হামাসের পক্ষ নেয়ার অভিযোগ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আলজাজিরা বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে।  যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে তাতে বিলটি পাস হলে অন্তত আগামী ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আলজাজিরাকে। তবে কতৃপক্ষ যদি চায় সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।  প্রতিবেদেনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে খারহি এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিল উত্থাপনের সময় খারহি বলেন, ইসরায়েল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। যুদ্ধের শুরু থেকে আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে জানিয়ে তিনি আরও বলেন, হামাস-আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম