ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:55 PM

news image

ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোঘণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, এ ক্ষেত্রে তারা হিজবুল্লাহ সাথে লেবাননে সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবে। গতকাল সোমবার ইরাকের রাজধানী বাগদাদের এক বৈঠক থেকে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাকি প্রতিরোধের একজন সিনিয়র কর্মকর্তা লন্ডন ভিত্তিক আল-আরবি আল-জাদেদ নিউজ আউটলেটকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তার মতে, বৈঠকে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবা এবং কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা-এর মতো গ্রুপের কমান্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ হল লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে যোগ দেয়া। ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে তীব্র করেছে। সোমবার, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের শহর ও গ্রামে ব্যাপক হামলা চালায়। অভিযানগুলি এ পর্যন্ত ৩৫ শিশু এবং ৫৮ নারীসহ কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৬৪৫ জনের বেশি মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম