ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  5:06 PM

news image

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এর আগে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরায়েলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হয়। হিজবুল্লাহও তাদের দুই যোদ্ধার নিহতের কথা নিশ্চিত করেছে। সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম