ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  5:29 PM

news image

জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবনলক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুমান করছে, গাজার ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন আশ্রয় নিয়েছে। গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে সমন্বিত হামলা চালানোর পর ইসরায়েল দরিদ্রপীড়িত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস এবং কয়েক দিনের মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম