ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৫,  5:11 PM

news image

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, প্রথমে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুইজন নিহত হয়েছেন, তবে পরবর্তী হামলার পর মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়। নিহতদের মধ্যে দুইজন পূর্বাঞ্চলীয় বালবেক এলাকায় এবং একজন দক্ষিণের টাইর প্রদেশের নাকুরা শহরে প্রাণ হারান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেকের আল-হাফির শহরে এক সিরীয় নাগরিকও হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, পূর্ব লেবাননে আলি হুসেইন আল-মুসাওয়ি নামের এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, আল-মুসাওয়ি সিরিয়া থেকে অস্ত্র ক্রয় ও পরিবহনে জড়িত ছিলেন এবং হিজবুল্লাহকে পুনর্গঠন ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এছাড়া দক্ষিণের রাস বিয়াদা গ্রামের হিজবুল্লাহ প্রতিনিধি আবেদ মাহমুদ আল-সাইয়েদও নাকুরার হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহ এখনো এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম