ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২৪,  4:50 PM

news image

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখতে ইহুদিবাদী ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।  তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার শুরু থেকেই ইসরায়েল অস্ত্র সরবরাহ করে আসছে আমেরিকা। রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত। সূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম