ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  9:17 PM

news image

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়।  ইসরায়েলি হামলায় নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  উল্লেখ্য, গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের জেবদিনে এলাকায় একটি আবাসস্থলে এ হামলায় দুই বাংলাদেশি নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম