ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইসরায়েলকে অস্ত্র দেওয়া ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চান না বেশিরভাগ মার্কিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৬,  4:43 PM

news image

যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সামরিক সহায়তা ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন সম্পৃক্ততার প্রতি জনসমর্থন কমছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে।  দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধকে সমর্থন করেছেন মাত্র ৩০ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে, ৬৪ শতাংশ উত্তরদাতা এ ধরনের যুদ্ধের বিরোধিতা করেছেন। ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত জরিপে আরও দেখা যায়, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন ৫৭ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ৩৭ শতাংশ মানুষ এ সহায়তার পক্ষে মত দিয়েছেন। তুলনামূলকভাবে, ২০২৩ সালের নভেম্বরে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছিল, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক মাস পর ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ছিলেন। নতুন এই জরিপের ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এবং ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনমতের মধ্যে পরিবর্তন ঘটছে। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম