ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইসরাইলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩,  5:02 PM

news image

যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও ৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এ নিয়ে যুদ্ধবিরতির প্রথম দিন থেকে মোট মুক্তিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর আগে তৃতীয় ধাপে ১৩ ইসরাইলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরাইলের মধ্যে বন্দিবিনিময়ের তৃতীয় দিনে সব মিলিয়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তি উপলক্ষ্যে রোববার (২৬ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন। সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেডক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হবে আজ। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরাইলিসহ ২৪ জনকে মুক্তি দেয় হামাস। অপরদিকে ৩৯ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম