ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

#

আইটি ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  4:33 PM

news image

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা ঠুকে দিলো টুইটার। টুইটারের দাবি, কোম্পানি অধিগ্রহণের চুক্তি লঙ্ঘন করেছেন এই ধনকুবের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের আদালতে করা হয়েছে মামলাটি। মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে চেয়েছিলেন মাস্ক। কিন্তু, এখন সরে যাচ্ছেন।

যার উপযুক্ত জবাবদিহি করা প্রয়োজন। মাস্কের খামখেয়ালির কারণে কোম্পানির শেয়ারের ঘটেছে ভয়াবহ দরপতন। মঙ্গলবার (১২ জুলাই) শেয়ার বিক্রি হয় ৩২ ডলারে। যেখানে, মাস্ক প্রত্যেক শেয়ারের জন্য ৫৪ ডলারের বেশি দিতে চেয়েছিলেন। চুক্তি বাতিল হওয়ায়, ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইলন মাস্ককে। কিন্তু, সেটি নিতে চায় না টুইটার। বরং, তারা চুক্তির সফল বাস্তবায়ন দেখতে চায়। এদিকে, মাস্কের অভিযোগ, স্প্যাম এবং বট সংক্রান্ত তথ্য গোপন করছে টুইটার। সে কারণেই, বাতিল করছেন টুইটার কেনার সিদ্ধান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম