ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৬,  6:39 PM

news image

ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ উপকূলজুড়ে বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা।

স্থানীয় সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত বৃহত্তম দ্বীপ কেশম, বন্দরনগরী বান্দার আব্বাস এবং প্রণালির তত্ত্বাবধানকারী গুরুত্বপূর্ণ শহর সিরিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাস্ক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পশ্চিমাঞ্চলের আহভাজ শহরেও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালটি খালি করে দেওয়া হয়। শিশুদের ক্যানসার চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ দফার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এর জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান শেষ হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা দুর্বল করা। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম