ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইরানের নেতাদের ‘হত্যা’র জন্য ট্রাম্পকে মার্কিন সিনেটরের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬,  5:05 PM

news image

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “যে কোনো পদক্ষেপের লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং শাসকগোষ্ঠীর মনে ভয় ঢুকিয়ে দেওয়া। আমি যদি আপনার জায়গায় থাকতাম, মিস্টার প্রেসিডেন্ট, তাহলে যারা জনগণকে হত্যা করছে, সেই নেতৃত্বকেই নিশানা করতাম। এটা থামাতেই হবে।” তিনি আরও বলেন, “যদি এর পরিণতি ভালো হয়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি ছড়িয়ে পড়বে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাসবাদ বন্ধ হবে। হিজবুল্লাহ, হামাস—সব মিলিয়ে তারা হারিয়ে যাবে। ইসরায়েল ও সৌদি আরব শান্তি স্থাপন করবে। মধ্যপ্রাচ্যে শুরু হবে এক নতুন দিন।” সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম