ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের বিমান হামলা, উত্তপ্ত পরিস্থিতি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৬,  5:03 PM

news image

সৌদি আরব-যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যৌথভাবে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়। রিয়াদ জানিয়েছে, সম্প্রতি তাদের দেশে হওয়া ড্রোন হামলার কড়া জবাব দিতেই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের তেল কারখানাগুলোকে লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। এই ড্রোনগুলো ইরাকি ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা উৎক্ষেপণ করেছিল বলে রিয়াদ দাবি করেছে। তবে বিবৃতিটিতে বলা হয়, সৌদি কোনো যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে যেকোনো ধরনের আগ্রাসনের যোগ্য জবাব দিতে তারা প্রস্তুত।

এদিকে এই বিমান হামলার ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন। এর মাত্র কয়েকদিন আগেই তিনি সৌদি আরবে ড্রোন হামলার ঘটনা তদন্ত করতে ইরাকি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিলেন। এছাড়া সোমবার ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বন্ধুপ্রতীম কোনো দেশে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে ইরাক সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র দলগুলোর ছাতা সংগঠন 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' তাদের বিরুদ্ধে ওঠা ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সৌদি আরবের এই দাবিকে মনগড়া ও ভিত্তিহীন অভিহিত করে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবের যেকোনো বোকামিপূর্ণ পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম