ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  4:59 PM

news image

ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ২৬ সেনা হতাহত হয়েছে। এর মধ্যে দুজ’ন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, একজন মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া বাকি সেনারা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুক্রবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদেন উল্লেখ করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশে গত এক বছরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এমন বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত ইসরায়েলি সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৭৩ সালের পর এই প্রথম কোনও ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ওই হামলায় অধিকৃত গোলান মালভূমির একটি ঘাঁটিতে থাকা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেডের দুই সদস্য নিহত হন। ইসরায়েলি কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, ওই দুই সেনা ‘যুদ্ধে’ নিহত হয়েছে। পরে জানানো হয়, তারা হামলার ফলে প্রাণ হারিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম