ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ইমরান খান হাসপাতালে

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৩,  6:57 PM

news image

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। তবে পিটিআইয়ের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন। টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়। এতে দেখা যায়, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে আদালত চত্বর থেকে ইমরান খান গ্রেপ্তার হন। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম