ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ইভিএম সংরক্ষণে জনবল নেই আমাদের: নির্বাচন কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৩,  8:27 PM

news image

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কোথায় রাখবো জানি না। ইভিএম যেভাবে সংরক্ষণে করতে হবে, চার্জ দিতে হবে, তার জনবল আমাদের নেই। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মো. আহসান হাবিব খান আরও বলেন, আমরা যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো, সেই প্রযুক্তিটাকে আমাদের আয়ত্তে নিতে হবে। এছাড়া যে সমস্ত টেকনিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার হবে, তা সংরক্ষণের জন্য সঠিক স্থান, ধরে নেন আমরা ইভিএম কিনেছি, ইভিএম কোথায় রাখবো জানি না। ইভিএম যেভাবে সংরক্ষণ করতে হবে, চার্জ দিতে হবে, তার জনবল আমাদের নেই। এগুলো সবদিক থেকে যেন গ্রহণযোগ্য অবস্থানে থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইটির জনবল যারা আছে, তাদেরকে প্রোপারলি প্রশিক্ষণ দিতে হবে।  নির্বাচন কমিশনার বলেন, আমাদের মাঝে সুশাসনের বড় অভাব আছে। আমার যে দায়িত্ব আছে, তা কতটুকু আমি আন্তরিকভাবে নিশ্চিত করছি, এটা বিবেচনার বিষয়। তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের আস্থা অর্জন। আমরা মনে করি আস্থা অর্জনের দিক দিয়ে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্যের প্রয়োজন আছে। রাজনৈতিক দলগুলো যেন একমতে কাজ করতে পারে। সবার সঙ্গে আলোচনা করে, সবার জন্য গ্রহণযোগ্য যদি কোনো একটা সমাধান বের করতে পারি, তাহলে সবকিছু সহজ হবে। দেশের শান্তি ফেরত আসবে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।  কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আঞ্চলিক জেলা ও বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম