ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ইভিএমে ভোট কত আসনে, জানা যাবে জানুয়ারিতে

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  9:09 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত হবে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোটগ্রহণ করা যাবে। বাকি আসনের ব্যাপারটি নির্ভর করছে, কত বাজেট পেলাম তার ওপর। তাই কত আসনে ইভিএমে ভোট হবে তা জানুয়ারির মধ্যেই জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। এই নির্বাচন কমিশনার আরও বলেন, জানুয়ারিতে যদি পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, তাহলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু বাজেট ফেব্রুয়ারিতে পেলে তা সম্ভব হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম