ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইফতার ও সেহরিতে যেসব পানীয় রাখলে শরীরে পুষ্টি মেলে

#

লাইফস্টাইল ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:55 PM

news image

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে সঠিক ও স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া খুবই জরুরি। এমন কিছু পানীয় রয়েছে, যা শরীরকে রাখে সতেজ, শক্তি জোগায় এবং রোজায় সুস্থ থাকতে সহায়তা করে।

চলুন জেনে নেওয়া যাক  ইফতার ও সেহরিতে কিছু স্বাস্থ্যকর পানীয়-

লেবু পানি

ইফতারে এক গ্লাস লেবু পানি শরীরকে দ্রুত সতেজ করে। এতে থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। অতিরিক্ত চিনি এড়িয়ে হালকা লবণ বা মধু ব্যবহার করলে আরও উপকার মেলে।

ডাবের পানি

প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর ডাবের পানি রোজার পর পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এটি শরীর ঠান্ডা রাখে এবং ক্লান্তি কমায়।

দুধ

দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ইফতার বা সেহরিতে এক গ্লাস দুধ উপকারী।

লাচ্ছি 

টক দই দিয়ে তৈরি লাচ্ছি হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে। ভাজাপোড়া খাবারের পর এটি বিশেষভাবে আরাম দেয়।

চিয়া সিড ভেজানো পানি

চিয়া সিড ফাইবারে সমৃদ্ধ। ইফতারে চিয়া ভেজানো পানি পান করলে দীর্ঘ সময় তৃষ্ণা কম লাগে এবং হজম ভালো থাকে।

বেলের শরবত

গরমে বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রমজানে এটি একটি ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর পানীয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম