ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ইফতারে শরীর ঠান্ডা রাখবে চিড়ার লাচ্ছি

#

লাইফস্টাইল ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  5:20 PM

news image

সারাদিন রোজা রেখে ইফতারে ভাজাপোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ইফতারে তাই স্বাস্থকর খাবারের তালিকায় রাখতে পারেন চিড়ার লাচ্ছি। ইফতারিতে পুষ্টিতে ভরপুর ঠান্ডা এই লাচ্ছি খেলে গরমে মুহূর্তেই মিলবে প্রশান্তি।

জেনে নিন রেসিপি

উপকরণ: টকদই ১ কাপ, চিড়া আধা কাপ, দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, বরফ কুচি পরিমাণমতো ও পেস্তা বাদাম কুচি গার্নিসের জন্য।

পদ্ধতি: চিড়া ভালো করে ধুয়ে ৫ থেকে ৭ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। পেস্তা বাদাম কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড নিলেই তৈরি হয়ে যাবে চিড়ার লাচ্ছি। এবার গ্লাসে ঢেলে ওপরে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার চিড়ার লাচ্ছি। টকদইয়ের পরিবর্তে মিষ্টি দইও ব্যবহার করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম