ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইফতারে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

১৪ মার্চ, ২০২৬,  5:03 PM

news image

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীর দ্রুত শক্তি ফিরে পেতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। অনেকেই ইফতার শুরু করেন খেজুর দিয়ে। তবে খেজুর ভেজানো পানি পান করলেও দ্রুত উপকার পাওয়া যায়। খেজুর ভিজিয়ে রাখা পানিতে খেজুরের ভিটামিন ও খনিজ উপাদান সহজে মিশে যায়, যা শরীর দ্রুত গ্রহণ করতে পারে। চলুন জেনে নেওয়া যাক খেজুর ইফতারে ভেজানো পানি পানের উপকারিতা-

দ্রুত শক্তি ফিরে পেতে সহায়ক

খেজুরে প্রাকৃতিক চিনি যেমন : গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। খেজুর ভেজানো পানি পান করলে তা দ্রুত রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে। সারাদিন না খেয়ে থাকার পর এটি শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

পানিশূন্যতা দূর করে

রোজার সময় দীর্ঘক্ষণ পানি পান না করার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। খেজুর ভেজানো পানি শরীরকে দ্রুত হাইড্রেট করতে সাহায্য করে এবং দুর্বলতা কমায়। 

হজমশক্তি ভালো রাখে

খেজুরে থাকা আঁশ ও প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়া সহজ করে। ভেজানো খেজুরের পানি খেলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও অস্বস্তি কম হতে পারে।

হৃদযন্ত্রের জন্য উপকারী

খেজুরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। ইফতারে খেজুর ভেজানো পানি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। 

এক গ্লাস পানিতে ২-৩টি খেজুর ৩-৪ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখুন। ইফতারের সময় খেজুরসহ সেই পানি পান করুন। এতে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম