ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ইফতারের তৈরি করুন মজাদার বুন্দিয়া

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  8:14 PM

news image

ইফতারে বুন্দিয়া না হলে কি চলে? সুস্বাদু এই মিষ্টি খাবার সাধারণত বাইরে থেকে কিনে আনা হয়। তবে সেসব খোলা খাবার খেলে অসুখ-বিসুখের ভয় তো থেকেই যায়। তাই ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন বুন্দিয়া। কীভাবে? রেসিপি জেনে নিন-

তৈরি করতে যা লাগবে

ময়দা- আধা কাপ

বেসন- আধা কাপ

পানি- পরিমাণমতো।

সিরা তৈরি করবেন যেভাবে

২ কাপ পানি ও ৪ কাপ চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে নিন।

বুন্দিয়া তৈরি করবেন যেভাবে

প্রথমে বেসন, ময়দা, চিনি ও পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। গোলা ঘন করবেন। ভালোভাবে ফেটিয়ে নিন। কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তার উপরে বুন্দিয়ার ডাইস ধরে গোলা থেকে ঢেলে দিন। বুন্দিয়ার ডাইস না থাকলে ঝাঁঝরি ব্যবহার করুন। বুন্দিয়া হালকা বাদামি করে ভেজে তুলে সিরায় ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর ইফতারে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম